সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ৩১ জেলায় ৮০ প্রতিষ্ঠানকে ভোক্তার অভিযান, জরিমানা ইরান নিয়ে আইজেনকটের বক্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু ‘গুপ্তচর’ কেলেঙ্কারির ১১ দিন পর ফের এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং বোলারদের সুবিধা ফেরাতে আইসিসির কাছে যে দাবি তুললেন গিল পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কাঠামো নিয়ে ঐকমত্য হয়নি মালিক-শ্রমিকপক্ষ আন্তর্জাতিক ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সেরা ১০ ইনিংস রাজনৈতিক সংকট ব্যবস্থাপনা চৌগাছায় নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

হাসপাতালে পর্যবেক্ষণে সুজাতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী সুজাতা আজিম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেত্রীকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ তথ্য জানিয়েছেন তার নাতনি ফারদিন আজিম। দীর্ঘদিন ধরেই অভিনয়ে নেই তিনি। ‘অপারেশন জ্যাকপট’ নামের সিনেমা দিয়ে অনেক দিন পর শুটিংয়ে ফিরেছেন তিনি। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) গাজীপুরে তিনি সিনেমার শুটিং শেষ করে বাসায় ফেরার পর অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, গাজীপুরের সফিপুর থেকে শুটিং শেষ করে বাসায় ফেরার পথে শ্বাসকষ্ট অনুভব করেন সুজাতা। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানিয়েছেন, ২৪ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না।

সবাই তার জন্য দোয়া করবেন। সুজাতা অভিনয়ের বাইরে চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনাও করেছেন। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় তিন শতাধিক। ১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি তারকা বনে যান। চলচ্চিত্রে অবদান রাখায় বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক পান।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit