বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বসন্ত বরণ উৎসব আয়োজন করতে যাচ্ছে ‘ঝিঙুরের ঝাঁক’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ Time View

সাহিত্য ডেস্ক : এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবৃত্তি সংগঠন ঝিঙুরের ঝাঁক পঞ্চমবারের মতো বসন্তবরণ উৎসব আয়োজন করতে যাচ্ছে। এতে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করবেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও দেশবরেণ্য আবৃত্তিশিল্পী আশরাফুল আলম, একুশে পদকপ্রাপ্ত সঙ্গীতশিল্পী শাহীন সামাদ, একুশে পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক শামীম আজাদ, বরেণ্য আবৃত্তিশিল্পী বেলায়েত হোসেন, ডালিয়া আহমেদ, লায়লা আফরোজ, গোলাম সারোয়ার, মীর বরকত, মাহিদুল ইসলাম। 

এছাড়া, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্, বাংলা একাডেমির পরিচালক আবৃত্তিশিল্পী ড. শাহাদাৎ হোসেন নিপু, আবৃত্তিশিল্পী ও সংবাদ উপস্থাপক দেওয়ান সাঈদুল হাসান, ফারহানা তৃনা, আবৃত্তিশিল্পী মাসুকর-এ সাত্তার কল্লোল, মাসুদুজ্জামান, মজুমদার বিপ্লব, আহসান উল্লাহ তমাল, শামস মিঠু, দিলারা নাহার বাবু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি আবৃত্তিশিল্পী ইফতেখায়রুল ইসলামসহ প্রায় অর্ধ শতাধিক শিল্পী আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন অভিনেতা ও চিত্রনায়ক রিয়াজ। অনুষ্ঠানটি পরিকল্পনা ও উপস্থাপনা করছেন ঝিঙুরের ঝাঁক সভাপতি লেখক ও আবৃত্তিশিল্পী সূনৃত সুজন। উৎসবে সবার জন্য প্রবেশ উন্মুক্ত। 

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit