শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

এগিয়ে থাকল রিয়াল ও সিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

সেআর্টস ডেস্ক : গ্রুপ পর্বের শতভাগ সাফল্য চ্যাম্পিয়ন্স লিগের নকআউটেও টেনে এনেছে রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোর প্রথম লেগে আরবি লাইপজিগকে ১-০ গোলে হারিয়ে নিজেদের সুবিধাজনক স্থানে রেখেছে লস ব্লাঙ্কোস। অপর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ভয় পাইয়ে দিয়েও শেষ পর্যন্ত হার দেখেছে কোপেনহেগেন। ধাক্কা সামলে ৩-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে সিটিজেনরা।

ম্যাচের শুরুটা ছিল প্রাণবন্ত। তৃতীয় মিনিটেই স্বাগতিক লাইপজিগ ভেবেছিল তারা বুঝি অগ্রগামিতা পেয়ে গেছে। জাল কাঁপিয়েছিলেন স্ট্রাইকার বেনজামিন সেসকো। কিন্তু ভার রিভিউর পর বাতিল হয়ে গেছে সেটি। অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে। তাতে কেভিন ডি ব্রুইনার শটে গোলও পায় ১০ মিনিটে। জ্যাক গ্রিয়েলিশের ইনজুরির আগ পর্যন্ত সিটি চাপ তৈরি করেই খেলতে থাকে।

ইনজুরির এই ঘটনায় কিছুটা বাধাগ্রস্ত হয় পেপ গার্দিওলার দল। তখন জেরেমি ডকুকে নামান সিটি কোচ। তার পরেও ৩৪ মিনিটে সমতা ফিরিয়ে তাদের স্তব্ধ করে দিতে পেরেছিল স্বাগতিক কোপেনহেগেন। ১ ফেব্রুয়ারি ক্লাবটিতে যোগ দিয়ে অভিষেকেই গোল করেছেন ম্যাগনাস ম্যাটসন। ৪৫ মিনিটে অবশ্য সিটি ব্যবধান বাড়িয়ে নিতে নেয়। গোল করেন বের্নার্ডো সিলভা। তার পর রক্ষণ জমাট করে খেলতে থাকে কোপেনহেগেন। শেষ দিকে যোগ হওয়া সময়ে সেই রক্ষণ ভেঙে স্কোর ৩-১ করেন ফিল ফোডেন।

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit