বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শ্রী কৃষ্ণ কুমার (২২) নামে ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার  (১৩ ফেব্রুয়ারী) বিকেলে পাটগ্রাম থানায় সপর্দ করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ নিশ্চিত করেন।

এর আগে সকালে উপজেলার বুড়িমারী উফারমারা ষোলঘরিয়া সীমান্তে মেইন ৮৩৪ পিলারের কাছে দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক হন তিনি। শ্রী কৃষ্ণ কুমার ভারতের পশ্চিমবঙ্গের মধুবনী জেলা সদরের ধুমরিয়া গ্রামের শ্রী রাজগীরের ছেলে।

তিস্তা-২ ব্যাটালিয়ান ৬১ বিজিবির ধবলসুতি বিওপি ক্যাম্পের হাবিলদার মো. বেলাল হোসেন  বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় ওই নাগরিককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি মামলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit