শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

এবার ইরানগামী জাহাজে হামলা হুথিদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইরানগামী পণ্যবাহী একটি কার্গো জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে জাহাজটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

সোমবার লোহিত সাগরে বাব আল-মান্দেব প্রণালি পার হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। জাহাজটির নাম এমভি স্টার আইরিস। ব্রাজিল থেকে খাদ্যশস্য নিয়ে ইরানে যাচ্ছিল এটি। এ সময় দুটি মিসাইল নিক্ষেপ করে হুথিরা।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও যুদ্ধ বন্ধের দাবিতে নভেম্বর থেকে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা শুরু করে ইয়েমেনে হুথিরা। পরবর্তীতে আমেরিকা ও ব্রিটেন ইয়েমেনে হামলা চালালেও তাদেরকে জাহাজকেও লক্ষ্যবস্তু করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। এদিকে, নভেম্বর পর থেকে  ইরানগামী নৌযানকে হুথিদের লক্ষ্যবস্তু করার এটিই প্রথম ঘটনা।

হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এমভি স্টার আইরিসকে মার্কিন কার্গো জাহাজ হিসেবে উল্লেখ করেছে। তবে জাহাজ শনাক্তকারী সংস্থাগুলোর দাবি, গ্রিসের মালিকানাধীন জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ছিল। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল, সিবিএস নিউজ

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit