শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

‘ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত সিরিয়া’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত সিরিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ এ কথা জানান। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের সময় নিজের ভূখণ্ড রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত দামেস্ক। 

তিনি আরও বলেন, “গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রথম থেকেই সরব সিরিয়া।”

মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরেই ক্রমশ উত্তেজনা বেড়ে চলেছে। সেই উত্তেজনার মধ্যেই নিজের যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করলো সিরিয়া।

আরটি জানিয়েছে, রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্বুল্লাহিয়ানের সঙ্গে রাজধানী দামেস্কে বৈঠক করেন ফয়সাল মেকদাদ। এসময় তারা গাজায় ইসরায়েলের বর্বরতার মধ্যে কীভাবে ফিলিস্তিনিদের আরও সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করেন। ফয়সাল জানান, ১৯৪৮ সাল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে সিরিয়া। ওই বছরই ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর ইহুদিবাদি দেশটিকে আক্রমণ করেছিল সিরিয়া।

ফয়সাল মেকদাদ বলেন, সিরিয়া ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়ে চলেছে। এখনও আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। তবে যুদ্ধ কবে ও কীভাবে হবে তা নির্ধারণ বাকি আছে।

তিনি সিরিয়ার হারানো ভূমি গোলান হাইটসের গুরুত্বের কথাও উল্লেখ করেন। ১৯৬৭ সালে ইসরায়েল এই এলাকা দখল করে নিয়েছিল।

তিনি বলেন, গোলান হাইটস থেকে ইসরায়েলি দখলদারিত্ব মুক্ত করা আমাদের প্রধান অগ্রাধিকার। পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় অবস্থান করা তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে অবৈধ বলে দাবি করেন। দ্রুতই এর অবসানের কথা বলেন তিনি।

সিরিয়ায় বিদেশি সেনাদের অবৈধ অবস্থানের নিন্দা জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রীও। তিনি ফিলিস্তিনের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিন্দা করেন। সূত্র: আরটি, মেহেরনিউজ, ফার্স নিউজ

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit