শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

যে কারণে নেতৃত্বে নেই সাকিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : গেল বছর এশিয়া কাপ ও বিশ্বকাপের আগ মুহূর্তে সাকিব আল হাসানকে নতুন নেতা ঘোষণা করা হয়। আগে থেকে দুই ফরম্যাটে অধিনায়ক থাকা সাকিবের ওয়ানডে নেতৃত্ব পাওয়ার মধ্য দিয়ে ফের এক অধিনায়কের যুগে ফেরে বাংলাদেশ। 

যদিও বিশ্বকাপের পর আর একদিনও অধিনায়ক থাকবেন না এমন কথা আগেই জানিয়েছিলেন সাকিব। তবে ধারণা ছিল সেটি শুধু ওয়ানডেতে। এবার তিন ফরম্যাটেরই নেতৃতৃ ছাড়লেন টাইগার অলরাউন্ডার। তার স্থলাভিষিক্ত হলেন নাজমুল হোসেন শান্ত।

সোমবার বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন গণমাধ্যমকে বলেন, ‘ওর সঙ্গে এখন অবধি কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে; ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে; বিশ্বকাপ আছে। আসলে ওর এভেইলেবেলেটিটা আমরা নিশ্চিত না।’ 

পাপন আরও যোগ করেন, ‘অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চিত রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন স্মুথলি দলটা চলতে পারে; সেজন্য এই নামটা আমরা ঘোষণা করে দিয়েছি।’

সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই আছেন সাকিব।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit