বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আশুলিয়ায় দি-ল্যাব এইড হাসপাতালের ‘ভুল চিকিৎসায়’রোগীর মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় আবারও দি-ল্যাব এইড হাসপাতালের ভুল চিকিৎসায় পিত্তথলির পাথর অপসারনের পর মিজানুর রহমান (৩৬) নামের এক রোগীর মৃত্য হয়েছে বলে অভিযোগ স্বজনদের। সোমবার সকালে উপজেলার জামগড়া ছয়তলা বাসস্ট্যান্ড এলাকায় দি-ল্যাব এইড হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃত্যুর আগেই ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। মৃত মিজানুর রহমান আশুলিয়ার জামগড়া এলাকায় হোটেল ব্যবসা করতেন। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা।

অভিযোগ করে মৃতের ছোট ভাই রিপন বলেন, পিত্তথলির অপারেশন করার জন্য আমার ভাই মিজানুর রহমানকে দি-ল্যাব এইড হাসপাতালে গত রবিবার দুপুর আড়াইটার দিকে ভর্তি করা হয়। এদিন রাত সোয়া ৮ টার দিকে পিত্তথলির পাথর অপসারনের জন্য ডা. সাকিফ রহমান অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচারের পর থেকেই ভাইয়ের বমি শুরু হয়। এরপর সকাল হতে না হতেই পেটের ব্যথা বৃদ্ধি পেলে নার্স পর পর তিনটা ইনজেকশন পুশ করেন। এর পর থেকই ভাইয়ের চেহারা সবুজ হয়ে যায়। পরে আরেক ব্যক্তি এসে আরও দুইটা ইনজেকশন দেন। এর পরপরই ভাইয়ের নাক-মুখ দিয়ে ফেনা বের হয়ে মারা যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে লাশ বের করে দিয়ে অন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। ভাইকে অন্য হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এব্যাপারে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিফ রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। এমনকি ক্ষুদে বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেন নি। দি-ল্যাব এইড হাসপাতালের পরিচালক লোকমান হোসেন বলেন, আমাদের হাসপাতালে গতকাল এক রোগীর অপারেশন হয়েছে। তবে সকালে তার অবস্থার অবনতি হলে আমরা উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেছি। রোগীর শ্বাসকষ্ট বেড়ে অবস্থার অবনতি হয়েছিল।

এবিষয়ে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, রোগীর মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ এপ্রিল এই হাসপাতালে জরায়ুর অপারেশন করতে গিয়ে রহিমা আক্তার (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়। অপারেশনে ভুলবসত  মুত্রথলি কেটে অন্যত্র লাগিয়ে লাগানো হলে ৩৫ দিন পরে তিনি মারা যান।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit