শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ভোটের আগে টিকটকে বাইডেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন জো বাইডেন। রোববার মাত্র ২৬ সেকেন্ডের একটি ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ অ্যাপে আত্মপ্রকাশ করেন তিনি। নির্বাচনের প্রচারাভিযানের জন্য শর্ট-ফর্ম ভিডিও অ্যাপ টিকটকে যোগ দিলেন তিনি।

সম্প্রতি ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্মের মার্কিন সরকারের তীব্র সমালোচনার পর এ পদক্ষেপ নেওয়া হয়। বিশেষত রিপাবলিকানদের পাশাপাশি বাইডেন প্রশাসনের কাছ থেকে চাপের মুখে পড়ে চীনা এ অ্যাপটি।

টিকটক হলো চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন। মার্কিন রাজনীতিবিদদের অভিযোগ, চীনা সরকার প্রচারণার মাধ্যম হিসেবে এ অ্যাপটি ব্যবহার করছে। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মার্কিন রাজনীতিবিদদের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে।  

টিকটক তাৎক্ষণিকভাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাকাউন্টের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।  নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের আগে তরুণ ভোটারদের কাছে পৌঁছানোর জন্য নতুন এ অ্যাকাউন্ট চালু করেন বাইডেন।

রোববার রাত পর্যন্ত জো বাইডেনের অ্যাকাউন্টটিতে ফলোয়ার ছিল ১০ হাজার ৯০০ জন।

সূত্র: আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit