মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন, গ্রেপ্তার দুজন

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ Time View

ডেস্ক নিউজ :  রাজধানীর কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় গৃহবধূ রোজিনা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলো-নিহতের স্বামী রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ (৩১) ও মালা সাহা (২৫)।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাহবুব-উজ-জামান। তিনি বলেন, রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

তিনি বলেন, নিহত রোজিনা দেড় বছর আগে ভালোবেসে বিয়ে করেন রঞ্জিত সাহা ওরফে মো. আকাশ নামের এক যুবককে। সনাতন ধর্ম থেকে মুসলিম হয়ে রোজিনাকে বিয়ে করে কামরাঙ্গীচর এলাকায় বসবাস শুরু করেন। তবে রঞ্জিত সাহার পূর্বের বিয়ে ও প্রথম স্ত্রীর ঘরে সন্তান থাকার তথ্য রোজিনার কাছে গোপন করেন। বিয়ের দেড় বছরের মাথায় বিষয়টি আকাশের দ্বিতীয় স্ত্রী রোজনা জেনে যাওয়ায় পারিবারিক কলহ সৃষ্টি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় কলহ হতো। রঞ্জিতের প্রথম স্ত্রীর ঘরে ১৫ ও ৮ বছরের দুই সন্তান ছিল। তবে তিনি তাদের ভরণপোষণ দিতেন না।

এ নিয়ে মালা সাহা স্বামীর প্রতি ক্ষুব্ধ হয়। এরই ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারি দুপুরে স্বামী রঞ্জিত ওরফে আকাশ ও তার প্রথম স্ত্রী মালা সাহা মিলে আয়না ভাঙা কাচের টুকরা দিয়ে গলাকেটে হত্যা করেন রোজিনাকে। লালবাগ বিভাগের ডিসি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা আব্দুর রহিম বাদী হয়ে মামলা করলে তদন্তে নামে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ে হত্যায় জড়িত ঘাতক ও রোজিনার স্বামী ও প্রথম স্ত্রী মালা সাহাকে গ্রেপ্তার করা হয়।

ডিসি মাহবুব বলেন, রোজিনাকে হত্যা করতে গোলাপি বোরকা ও কালো হিজাব পড়ে ছদ্মবেশে হত্যা করে। এরপর তারা কেরানীগঞ্জ থানার খোলামোড়া এলাকায় গিয়ে আত্মগোপন করে ‍ৃ

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit