শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

এআই-জেনারেটেড কণ্ঠস্বরের রোবকল যুক্তরাষ্ট্রে অবৈধ হলো

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণকারী ফেডারেল সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি কণ্ঠস্বর ব্যবহার করে এমন সব রোবকলকে অবৈধ ঘোষণা করেছে। ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) গেল বৃহস্পতিবার এ পদক্ষেপের কথা জানায় এবং বলে যে, এটি দ্রুত কার্যকর হবে। এসব কলের পেছনে থাকা দুষ্কৃতকারীদের বিচারের রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কথাও জানায় এফসিসি।  

এই পদক্ষেপ এমন সময়ে এলো যখন, সেলেব্রিটি ও রাজনৈতিক প্রার্থীদের কণ্ঠস্বর অনুকরণ করা রোবকলের পরিমাণ বেড়েছে। এফসিসি চেয়ারওমেন জেসিকা রোসেনওরসেল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, দুষ্কৃতকারীরা চাঁদাবাজি, সেলেব্রিটিদের অনুকরণ এবং ভোটারদের মধ্যে ভুয়া তথ্য ছড়ানোর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি কণ্ঠস্বর ব্যবহার করছে।  

এসব রোবোকলের পেছনে থাকা প্রতারকদের ওপর নজর রাখা হচ্ছে বলেও জানান তিনি।  গেল মাসে প্রেসিডেন্সিয়াল প্রাইমারির আগে নিউ হ্যাম্পশায়ারের ভোটাররা বাইডেনের কণ্ঠস্বরের রোবকল পান। এসব কলে প্রাইমারিতে ভোট দিতে নিষেধ করা হয়। কলের সংখ্যা আনুমানিক ৫ হাজার থেকে ২৫ হাজার। নিউ হ্যাম্পশায়ারের অ্যাটর্নি জেনারেল বলেন, এসব কলের সঙ্গে টেক্সাসের দুটি কোম্পানির সংযোগ রয়েছে। অপরাধের তদন্ত চলছে।  

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit