শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

যাদের জন্য হজের খরচ কমালো সৌদি আরব

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। রবিবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার জন্য ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হজ ও উমরাহ মন্ত্রণালয় হজের নিবন্ধন প্রক্রিয়া নিজেদের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে চূড়ান্ত করেছে। এর মাধ্যমে খুব সহজেই হজের নিবন্ধন করা যাবে। এছাড়া এবার অভ্যন্তরীণ হাজী— নিজ নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমিয়েছে দেশটি।

এবার স্থানীয় হাজীদের জন্য চারটি প্যাকেজ থাকবে, যার মধ্যে একটি হল- ‘কম খরচের’ প্যাকেজ। এবার এই প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল, যা বাংলাদেশি অর্থে ৯২ হাজার টাকা। এছাড়া পবিত্র স্থানগুলোতে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়টি এখনও নিশ্চিত করেনি হজ ও উমরাহ মন্ত্রণালয়।

২০১০ সালে হাজীদের পরিবহণের জন্য আল মাসেয়ার ট্রেন সার্ভিস চালু করা হয়। এই সার্ভিসের ট্রেনগুলো মিনা, আরাফাত এবং মুজদালিফাহর নয়টি স্টেশনের মধ্যে চলাচল করে। শাটল ট্রেন সার্ভিসের মাধ্যমে পবিত্র নগরী মক্কার সঙ্গে সৌদি আরবের অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হয়েছে। এই রুটের সর্বশেষ স্টেশনটি মিনার জামারাত ব্রিজের কাছে অবস্থিত। এই স্থানে প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর নিক্ষেপ করেন হাজীরা।

আগামী জুনে হজের নতুন মৌসুম শুরু হবে। তবে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। অন্যবার পবিত্র মক্কায় নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখা হতো। তবে এবার নিয়ম করা হয়েছে, যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে। সূত্র: গালফ নিউজ

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit