শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ন্যাটো নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য, বাইডেন বললেন- ‘পাগলের প্রলাপ’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটো নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। ট্রাম্পের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস ও প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রাম্পের জবাব হল, না, আমরা আপনাদের বাঁচাব না। বরং আমরা রাশিয়াকে আরও উৎসাহিত করব, যাতে তারা যা চায়, করতে পারে। আপনাদের অর্থ দিতেই হবে। নিজেদের বিল নিজেদেরই দিতে হবে। ন্যাটোর চুক্তিতে বলা হয়েছে, প্রতিটি সদস্য দেশ তাদের জিডিপি’র দুই শতাংশ প্রতিরক্ষাখাতে খরচ করবে। কিন্তু অধিকাংশ দেশই এই লক্ষ্যমাত্রা পূরণ করে না বা করতে পারে না। প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ট্রাম্পের মন্তব্য ভয়ঙ্কর ও পাগলের প্রলাপ। সাবেক প্রেসিডেন্ট আদতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ ও সহিংসতার জন্য ছাড়পত্র দিচ্ছেন।

তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন- তিনি আরও যুদ্ধ ও সহিংসতার জন্য, ইউক্রেনের উপর আগ্রাসন বাড়ানোর জন্য, পোল্যান্ড ও বাল্টিক দেশগুলোকে আক্রমণ করার জন্য রাশিয়াকে ছাড়পত্র দিচ্ছেন। এটা ভয়ঙ্কর এবং পাগলের প্রলাপ। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্ল মিশেল বলেছেন, ন্যাটো নিয়ে এরকম হঠকারী মন্তব্যে প্রেসিডেন্ট পুতিনের স্বার্থ রক্ষিত হবে।

ন্যাটোর ধারায় বলা হয়েছে, চুক্তিতে থাকা কোনো দেশ আক্রান্ত হলে, সব সদস্য দেশ মনে করবে, এটা তাদের ওপরেও আক্রমণ এবং তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ন্যাটোর প্রধান স্টলটেনবার্গ বলেছেন, এই ধরনের মন্তব্যের ফলে আমেরিকা-সহ ন্যাটোর দেশগুলোর সুরক্ষা ক্ষুণ্ন হচ্ছে।

সূত্র: রয়টার্স, এএফপি

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit