শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
পার্বতীপুরে রেলওয়ে শ্রমিক দলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কতৃক সিমান্তে মাদকদ্রব্য আটক  নেত্রকোণা ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাটিরাঙ্গায় চার হাজার সাজনা গাছ কেটে ফেলার অভিযোগ,তরুণ উদ্যোক্তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির দাবি। ফুটবলে ১০ সর্বাধিক গোলদাতা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪ পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ জয়শঙ্কর, পাল্টা প্রশ্ন ‘সন্ত্রাসী রাষ্ট্র আমাকে জিজ্ঞেস করছে?’ রান পেলেন তামিম, আজ প্রতিপক্ষ পেশাওয়ার শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

আটোয়ারীতে শীতবস্ত্র বিতরণ করলো ছাত্রলীগ

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ,পঞ্চগড় জেলা শাখার আয়োজনে রবিবার ( ১১ ফেব্রুয়ারি) বিকেলে আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে প্রায় ৬০০ অসহায় দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি । বিতরণের আগে বাংলাদেশ ছাত্রলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আবু মোঃ নোমান হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন শুভ’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফজলুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ,পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদমান সাকীব প্লাবন, সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান, উপ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মামুন আলী, আটোয়ারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক, আ.ফ.ম. আহসানুল কবির ফরহাদ,জেলা ছাত্রলীগের সাবেক সমাজ সেবা বিষয়ক উপ-সম্পাদক সোহাগ রানা প্রমুখ।

বক্তারা বলেন,বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে ছাত্র রাজনীতির সিলেবাস বদলে দিয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিটি জেলায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে। সভাপতি বলেন, শুধু আটোয়ারী নয় পুরো বাংলাদেশকে শেখ হাসিনা তার মায়ার চাদরে আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেছেন।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit