সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান?

তালাবদ্ধ ঘরে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : বাবা দিনমজুর ও মা মানুষের বাসায় কাজ করে। তাই ৫ বছরের শিশু সাকিবকে ঘরে রেখেই কাজে যান তারা। কিন্তু হঠাৎই ঘরে আগুন লেগে যায়, আর এতে ঘরের ভেতরেই আগুনে পুড়ে মারা যায় সাকিব। খবর পেয়ে ফায়ার সার্ভিস সাকিবের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেন।
রোববার দুপুর ১২ টার দিকে ঢাকার আশুলিয়ার পানধোয়া এলাকায় শামসুন্নাহারের মালিকানাধীন টিনশেড বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুনে ছড়িয়ে পড়ে প্রায় ৪টি কক্ষে। নিহত সাকিবের বাবার নাম নিজামউদ্দিন। তারা ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। তবে শামসুন্নাহারের বাসায় ভাড়া থাকতেন তারা।
ফায়ার সার্ভিস জানায়, যেই ঘরে শিশু সাকিব ছিল, সেই ঘরের সব কিছুই আগুনে পুড়ে গেছে। আশেপাশের রুমে আগুন ছড়িয়ে পড়লেও সব পুড়ে যায়নি, সেই রুমের বাসিন্দারা কিছু কিছু জিনিস বের করতে পেরেছে।
জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, শিশুকে তালাবদ্ধ রেখে কাজে যেতেন তার বাবা-মা। কিন্তু আজ সেই ঘর থেকেই আগুনের সূত্রপাত। এক প্রতিবেশীর কাছে সাকিবদের ঘরের চাবি ছিল, আগুন ছড়িয়ে পড়লে তারা ঘর খুলে সাকিবকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতায় সাকিবকে বের করতে পারেনি। পরে আমরা খবর পেয়ে গিয়ে আগুন নেভাই ও শিশুটির পুড়ে যাওয়া লাশ উদ্ধার করি। অগ্নিকান্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন, শিশুটি আগুন নিয়ে খেলছিল নাকি শর্ট সার্কিট হয়েছে তা আপাতত বলতে পারছিনা। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কথাই সন্দেহ করছি। 
স্থানীয় পাথালিয়া ইউপি সদস্য মোজাফফর হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটি অনেক দরিদ্র। তারা এই এলাকার স্থানীয় বাসিন্দা হলেও তাদের নিজেদের কোন বাড়িঘর নেই। শিশুটির শরীরের প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ নেই। সব পুড়ে গেছে। 
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর আলম মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ফায়ার সার্ভিস উদ্ধার করে আমাদের কাছে দিয়েছে। ঘরের সবকিছুই পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। লাশের কিছু অংশ পাওয়া গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit