বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬

গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সূচিতে আবারও পরিবর্তন

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখে পিছিয়ে আবারও পরিবর্তন করা হয়েছে। 

পরিবর্তিত তারিখ অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল শনিবার (এ ইউনিট-বিজ্ঞান), ৩ মে শুক্রবার (বি ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (সি ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

(রবিবার) সকালে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে এইসব তথ্য নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি কমিটির গত ৮ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় পূর্ব ঘোষণা অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বেলা ১২টা ১ মিনিট থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়।

ভর্তি পরীক্ষার তারিখের পরিবর্তনের বিষয়ে উপাচার্য বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু বড় পরিসরে অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনায় রাখা উচিত। পূর্বে যে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছিল, সেটির সঙ্গে সম্প্রতি ঘোষিত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নির্ধারিত তারিখের সঙ্গে সাংঘর্ষিক। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের যেন কোনো ধরনের দুর্ভোগে পড়তে না হয়, এ জন্য পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কমিটির চতুর্থ সভায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit