শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইসরায়েল রাফায় অগ্রসর হলে বিপর্যয়ের হুঁশিয়ারি সৌদি আরবের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ সৌদি আরব হুঁশিয়ার করে বলেছে, জনাকীর্ণ রাফায় ইসরায়েল অভিযান চালানোর যে পরিকল্পনা করেছে তাতে মানবিক বিপর্যয় দেখা দেবে। দেশটি এ বিষয়ে হস্তক্ষেপ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব রাফায় অভিযান চালানোর ভয়ংকর পরিণতির বিষয়ে তীব্রভাবে সতর্ক করছে এবং একইসঙ্গে তাদের জোরপূর্বক নির্বাসনের কঠোর নিন্দা জানাচ্ছে।

এতে আরো বলা হয়েছে আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লংঘন ইসরায়েলকে একটি আসন্ন মানবিক বিপর্যয় ঘটাতে বাধা দেয়ার জন্যে জরুরিভাবে নিরাপত্তা পরিষদের আহ্বানের প্রয়োজনীয়তা নিশ্চিত করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেয়ার প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছেন।

গাজার দক্ষিণের এ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছে।

উল্লেখ্য, গতবছরের ৭ ই অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় নির্বিচারে পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। -বাসস

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit