রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

কেশবপুরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান মফিজের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ Time View

এস আর সাঈদ, কেশবপুর ,যশোর : যশোরের কেশবপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসাবে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। শনিবার বিকেলে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের গৌরিঘোনা বাজার, ভরতভায়না বাজার ও ভেরচী বাজারসহ বিভিন্ন বাজারে গণ সংযোগ করেন এবং সর্বস্তরের জনসাধারণ ও ভোটারদের নিকট দোয়া চেয়ে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের সাথে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, কেশবপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান,

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, আমানুর রহমান খান, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক উজ্জ্বল মজুদার, গৌরিঘোনা ইউনিয়ন আওয়ামী লীগনেতা দিপংকর পাল দিপু, সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক নিতাই ঘোষ, কেশবপুর সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুজ্জামান তৌহিদ, গৌরীঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক ইউপি সদস্য এস এম আসাদুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এস এম মাহাবুর রহমান প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit