মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ফুটবলে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে ফিফা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

স্পোর্টস ডেস্ক : নিয়ম ভাঙলে লাল বা হলুদ নয়, ফুটবল রেফারিরা দেখাতে পারেন নীল কার্ডও। নতুন নিয়ম হচ্ছে ফুটবলে। আন্তর্জাতিক ফুটবল সংস্থা (আইএসএবি) এই ঘোষণা করতে পারে। এফএ কাপে দেখা যেতে পারে নীল কার্ড।

‘দ্য টেলিগ্রাফ’ সূত্রের খবর, কোনো ফুটবলারকে নীল কার্ড দেখানো হলে তাকে ১০ মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হবে। আর কোনো ফুটবলার যদি দুটি নীল কার্ড দেখেন, তাহলে তাকে মাঠের বাইরে চলে যেতে হবে। 

একটি নীল এবং একটি হলুদ কার্ড দেখলেও একই শাস্তি হবে। বড় প্রতিযোগিতায় নীল কার্ড ব্যবহার করার আগে এফএ কাপে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। পুরুষ ও মহিলা দুই ধরনের এফএ কাপেই এই কার্ড ব্যবহার করা হতে পারে।

ওয়েলসের তৃণমূল স্তরের ফুটবলে নীল কার্ড ব্যবহার শুরু হয়েছে। লাল ও হলুদ রঙের চেয়ে আলাদা রং হিসাবে নীলকে বেছে নেওয়া হয়েছে। গত বছর জানুয়ারি মাসে এক ম্যাচে পর্তুগিজ মহিলা রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস সাদা কার্ড দেখিয়েছিলেন। 

ফেয়ার প্লের প্রতীক হিসাবে এই কার্ড ব্যবহার করেছিলেন তিনি। দুদলের মেডিকেল স্টাফদের ভ‚মিকার প্রশংসা করার জন্য রেফারি পকেট থেকে সাদা কার্ড বের করে সেটি মেডিকেল স্টাফদের দেখিয়েছিলেন।

 

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit