রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার ঘরের মাঠে এশিয়া কাপ, শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ  ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি চৌগাছায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমানের মোটরসাইকেল শোডাউন  ক্লিন-গ্রিন ঢাকা কার্যক্রমে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে যুক্ত করবে সরকার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’

খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে– অ্যাডভোকেট রঞ্জন ঘোষ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি :  হয়রত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট রঞ্জন ঘোষ বলেছেন, শারীরিক শক্তি ও মানসিক চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে বেশি ভূমিকা রাখে খেলাধুলা। খেলাদুলা শিশুদের শারীরিক, জ্ঞানীয়, সামাজিক এবং মানসিক বিকাশসহ বিভিন্ন উপায়ে শিখতে এবং বেড়ে উঠতে সাহায্য করে। খেলাধুলা শিশুদের সৃজনশীলতা, শরীরচর্চা, শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতা অর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে, দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শুধু তাই নয়, তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যায়।তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারাই হবে দেশ গড়ার কারিগর। তাই শিশুদের সঠিকভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা। শিশুদের শারীরিক ও মানসিক চিন্তা চেতনা ও বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।তিনি শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে সিলেট নগরীর খাদিমনগরস্থ হয়রত শাহপরাণ (র:) উচ্চ বিদ্যালয়ের ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খছরুজ্জামান তাপাদার এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. জোয়াদ খান এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাহবুবুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তণ ছাত্র পরিষদের সভাপতি আতিকুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য নগেন্দ্র চন্দ্র নাথ, মো. সাইফুল ইসলাম, সাব্বির আহমদ, সিনিয়র শিক্ষক স্বপন চন্দ্র নাথ, প্রাক্তণ ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম দুলু।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সিদ্দিকুর রহমান, বিকাশ ভূষণ দাশ, ফিরোজা সুলতানা, নীলিমুন্নেছা, লুৎফুর রহমান, আব্দুল মান্নান, প্রাক্তণ ছাত্র পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, মো. জবরুল হোসেন, এস এম কাবুল প্রমুখ।এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, উক্ত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রবিবার (১১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

 

 

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit