শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

আটোয়ারী উপজেলা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিদর্শন করেছেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বৃহস্পতিবার ( ০৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নবনির্মিত গ্রন্থকুটির ইনোভেশন কার্যক্রম দর্শন, আটোয়ারী উপজেলাধীন একাত্তর আশ্রয়ন প্রকল্প দর্শন, তোড়িয়া উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব দর্শন সহ বিভিন্ন দপ্তর ও এলাকা দর্শন করেন তিনি। উপজেলা গ্রন্থকুটির দর্শনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আরো উন্নয়ন কাজে সহযোগিতার আশ^াস দেন। পরে বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে মতবিনিময় করেন।

তোড়িয়া উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব দর্শনকালে বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের করনীয় সম্পর্কে বিস্তারিতভাবে উপদেশ ও পরামর্শমূলক বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার। এ সময় জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম আরো অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit