মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

অধিনায়কত্বের পর দলে জায়গাও হারালেন শানাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়ার তালিকায় আছেন আরও দুজন। তারা হলেন – মিডল অর্ডার ব্যাটার নুয়ানিডু ফার্নান্ডো ও লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসেই।

আফগান সিরিজ দিয়ে দলে ফিরছেন অলরাউন্ডার চামিকা করুনারত্নে ও ওপেনিং ব্যাটার শেভন ড্যানিয়েল। শানাকার বাদ পড়ায় তেমন একটা চমক নেই। ওয়ানে সংস্করণে সবশেষ ২১ ম্যাচে তার গড় মাত্র ১২.২৫, অর্ধশতক ১টি। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব হারালেও অবশ্য প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন। সেই দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৭ রান করার পর তৃতীয় ওয়ানডেতে দল থেকে বাদ পড়েন।
শানাকার বদলে দলে আসা চামিকা করুনারত্নে মূলত বোলিং অলরাউন্ডার। লঙ্কানদের হয়ে গত বিশ্বকাপেও খেলছেন। এখন পর্যন্ত ২৬ ওয়ানডে খেলে ২৪ উইকেট শিকার করেছেন। সেই সঙ্গে ব্যাট হাতে ২৪ ইনিংসে ২৫.০৫ গড়ে ৪৫১ রানও করেছেন। সর্বোচ্চ স্কোর ৭৫। আফগানদের বিপক্ষেও লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। বিশ্বকাপে শানাকা ইনজুরিতে পড়লে আপৎকালীন অধিনায়ক হিসেবে মেন্ডিসই লঙ্কানদের নেতৃত্ব দিয়েছিলেন। তারপর থেকে অবশ্য অধিনায়কের ব্যাটনটা তার দখলেই।

শ্রীলঙ্কার স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিত আসালাঙ্কা, পাতুম নিসাঙ্কা, আভিস্কা ফার্নান্ডো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচচিগে, শেবন ড্যানিয়েল, জানিত লিয়াঙ্গে, চামিকা করুনারত্নে, মাহেশ তিকশানা, দিলশান মাদুশাঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিত ভেল্লালাগে, প্রমোদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit