মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

ভালোবাসা দিবসে চন্দ্রাভিযানে নামছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, আগের চন্দ্রাভিযানের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে নতুন করে এ নভোযান পাঠানোর উদ্যোগ নিলো যুক্তরাষ্ট্র। 

জানা গেছে, এবারের অভিযানে হিউস্টনভিত্তিক কোম্পানি ইনশুইটিভ মেশিনসের তৈরি একটি ল্যান্ডার ব্যবহার করা হবে। ল্যান্ডারটি যুক্ত থাকবে স্পেসএক্সের একটি রকেটের ওপরের দিকে। 

এদিকে এ চন্দ্রাভিযান ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে। কারণ, অভিযানটি সফল হলে এটি হবে পাঁচ দশক পর মার্কিন নভোযানের চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রথম ঘটনা। পাশাপাশি বেসরকারিভাবে পরিচালিত প্রথম সফল চন্দ্রাভিযানও হবে এটি।
 
ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১৪ ফেব্রুয়ারি রাত ১২টা ৫৭ মিনিটের দিকে নভোযানটি চাঁদের অভিমুখে যাত্রা শুরু করবে। আর ২২ ফেব্রুয়ারি এটির চাঁদের দক্ষিণ অংশের কাছে অবতরণের কথা রয়েছে। এ অভিযানে বৈজ্ঞানিক যন্ত্রাংশগুলো সরবরাহের জন্য ইনশুইটিভ মেশিনসকে ১০ কোটি ডলারের বেশি অর্থ পরিশোধ করেছে নাসা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit