শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কেশবপুরে জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশনের উদ্যোগ নিলেন মফিজুর রহমান মফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুর উপজেলার পরচক্রা বিল, তেঘরি বিল, বাউশলা বিল, হাড়িয়াঘোপ বিল, প্রতাপপুর বিল, আটন্ডা, শ্রীফলা সহ কয়েকটি বিলে জলাবদ্ধতা থাকায় ইরি-বোরো ধান চাঁষ নিয়ে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। জলাবদ্ধ এলাকার কৃষকদের কথা চিন্তা করে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ উক্ত বিলের পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছেন। যার ফলে মঙ্গলবার বিকালে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যানন্দকাটি ইউপি চোরম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগনেতা মাষ্টার আতিয়ার রহমান, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক সামিদ হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ জলাবদ্ধ বিলের পানি নিষ্কাশনের জন্য ব্যাক্তিগত ভাবে বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের নিকট ১ লাখ টাকা প্রদান করেন।

 

 

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit