শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

লালমনিরহাট সীমান্তে রোহিঙ্গা নারী আটক, থানায় হস্তান্তর

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি 
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি কোরিডোর  সীমান্তে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি। পরে ওই নারীকে পাটগ্রাম থানায় হস্তান্তর করেন।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হবে।এর আগে গত সোমবারে সকালে উপজেলার দহগ্রাম আঙ্গরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী।আটককৃত রোহিঙ্গা নারীর নাম মোছাঃ রমিদা (২৩)। সে মৃত: সৈয়দ কবির মেয়ে। তিনি উখিয়ার বালু খালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-তে থাকতেন।পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ করিডোর সীমান্তের মেইন পিলার নং-৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা পরে পাটগ্রাম থানা হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে নারী এএসভাই দীপিকা দাস এর সহায়তা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শারীরিক ও মানসিকভাবে বিপযন্ত হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেরে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।এ বিষয়ে পাটগ্রাম থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাকে আটক করে থানায় হস্তান্তর করেন। ওই নারীকে খোঁজ খবর নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit