বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

শিগগিরই চট্টগ্রাম বন্দরে বিএসটিআই’র আধুনিক পরীক্ষাগার স্থাপন হবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম বন্দরে বিএসটিআই-এর ভবনের নির্মাণকাজ অনেকদূর এগিয়েছে উল্লেখ করে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, নির্মাণ কাজ সম্পন্ন হলে খুব শিগগিরই চট্টগ্রাম বন্দরে বিএসটিআই’র আধুনিক পরীক্ষাগার স্থাপন করা হবে।  

সোমবার (৫ ফেব্রুয়ারি)  শিল্প মন্ত্রণালয়ের সভা কক্ষে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলমের সৌজন্য সাক্ষাতের সময় মন্ত্রী এ কথা বলেন।

এ সময় এফবিসিসিআই সভাপতির কথা গুরুত্বসহকারে শুনেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বর্তমান সরকার দেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে ও ব্যবসার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এফবিসিসিআইর সঙ্গেহ ঐক্যবদ্ধভাবে কাজ করবে শিল্প মন্ত্রণালয়।

শিল্প মন্ত্রণালয়ের বিদ্যমান শিল্পনীতিগুলো যুগোপযোগীকরণ, বিসিক শিল্পনগরের কার্যকারিতা বৃদ্ধি ও ব্যবসার ব্যয় কমিয়ে আনতে চট্টগ্রাম বন্দরে অবস্থিত বিএসটিআইর ল্যাবরেটরিতে আধুনিক যন্ত্রপাতি স্থাপনে উদ্যোগ গ্রহণের তাগিদ দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, চামড়া শিল্পের আধুনিকায়নের লক্ষ্যে সাভারে চামড়া শিল্পনগরী স্থাপন এবং চামড়া ও চামড়াজাত পণ্য উন্নয়ন নীতিমালা ২০১৯ প্রণয়ন করা হয়েছে। পরিপূর্ণ প্রস্তুতি না নিয়ে চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তর করায় এ খাতের উদ্যোক্তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। অন্যদিকে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারের (সিইটিপি) সম্পূর্ণ সুফল না পাওয়া, কঠিন বর্জ্য এবং ড্রেনেজ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এলডব্লিউজি সার্টিফিকেট (লেদার ওয়ার্কিং গ্রুপের পরিবেশগত সনদ) পাচ্ছে না সাভার চামড়া শিল্পনগরী। যা চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশে অন্যতম বাধা। এসব সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

তিনি কাঁচা চামড়ার গুণগত মান রক্ষায় কোল্ড স্টোরেজ স্থাপন, চামড়ার বাই-প্রডাক্ট উৎপাদনসহ এ খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণেও উদ্যোগী হওয়ার আহ্বান।

মাহবুবুল আলম বলেন, উপযুক্ত শিল্পনীতি প্রণয়নের মাধ্যমে শিল্পায়নকে ত্বরান্বিত করার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংস্কার, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ, পণ্য উন্নয়ন ও মূল্য সংযোজন, মেধা সম্পদের অধিকার সংরক্ষণ, খাতভিত্তিক দক্ষ জনশক্তি তৈরি, উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উদ্ভাবন ও গবেষণা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে শিল্প মন্ত্রণালয়।

এ সময় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এবং শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি মো. মুনির হোসেন, ও এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit