শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয়

ময়মনসিংহ চরপাড়ায় মেডিকেল কলেজে ৫৫ বিভাগের ৩৫টিতেই অধ্যাপক শূন্য ।

লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ প্রতিনিধি :  ৫ ফেব্রুয়ারি ২০২৪ ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যাপক বিহীন চরমে পৌঁছেছে। ৫৫টি বিভাগে অধ্যাপক পদে ২০ জন থাকলেও শূন্য ৩৫টি। কলেজ কর্তৃপক্ষ বক্তব্যে , এসব পদ পূরণের জন্য মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করা হচ্ছে। মেডিকেল কলেজের তথ্যমতে, কলেজে এমবিবিএস শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৫০০ ও পোস্ট গ্রাজুয়েট শিক্ষার্থীর সংখ্যা ৩৭৫ জন। আর এই কলেজে রয়েছে ৫৫টি বিভাগ। বায়োকেমিস্ট্রি, প্যাথলজি, মাইক্রো বায়োলজি, মেৃডিসিন, কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, জেনারেল/ক্লিনিক্যাল নিউরোলজি, ফিজিক্যাল মেডিসিন, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, এন্ড্রোক্রাইনোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক সার্জারি, পেডিয়াট্রিকস নেফ্রোলজি, চক্ষু, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, ইএনটি, রিউমাটোলজি, পেডিয়াটেক্স ও দন্ত বিভাগে অধ্যাপক পদ শূন্য রয়েছে।

এদিকে অ্যানাটমি বিভাগে অধ্যাপক ডাক্তার সেহেলি আক্তার সুলতানা, ফিজিওলজি বিভাগে ডাক্তার আখতারুণ নেসা, নিউরো মেডিসিন বিভাগে ডাক্তার মানবেন্দ্র ভট্টাচার্য, নেফ্রলজি বিভাগে ডাক্তার আশুতোষ সাহা, হেপাটোলজি বিভাগে ডাক্তার চিত্তরঞ্জন দেবনাথ, সার্জারি বিভাগে ডাক্তার আবুল কালাম আজাদ, গাইনি অ্যান্ড অবস বিভাগে ডাক্তার তানজিনা লতিফ, নিউনেটোলজি বিভাগে ডাক্তার নজরুল ইসলাম, হেমাটোলজি বিভাগে ডাক্তার হাবিবুর রহমান অধ্যাপক পদে কর্মরত রয়েছেন। মেডিক্যাল কলেজের ভাইরোলজি বিভাগে সহযোগী অধ্যাপক ডাক্তার সুলতানা আলম, ফার্মাকোলজি বিভাগে সহযোগী অধ্যাপক ডাক্তার সামিমূল মাসুদ, মেডিসিন বিভাগে ডাক্তার খুরশেদ আলম, অর্থোপেডিক সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক ডাক্তার সাইফুল ইসলাম, ইএনটি বিভাগে সহযোগী অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম চলতি দায়িত্বের পাশাপাশি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনে রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতানৈক্য , ময়মনসিংহ মেডিক্যাল কলেজ দেশে সুনামের সঙ্গে চিকিৎসা শিক্ষা ব্যবস্থায় অবদান রেখে আসছে। এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ এবং বিদেশের যার যার কর্মস্থলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে কলেজের বেশিরভাগ বিভাগে অধ্যাপক পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণ করা গেলে এই কলেজের শিক্ষার মান, উন্নয়ন ঘটবে ফলাফল এবং সুনামে অতুল্য ঘটবে। দ্রুত অধ্যাপক পদ পূরণের দাবি জানান তারা। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জেলা বিএমএ সভাপতি ডাক্তার মতিউর রহমান ভূঁইয়া ভাষ্যমতে, অধ্যাপক পদ পূরণের জন্য নতুন সরকার গঠনের পর মন্ত্রণালয়ে যাওয়া হয়। নতুন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহ সদরের এমপি মোহিত উর রহমান শান্তকেও জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজে দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজে দীর্ঘদিন ধরে অধিকাংশ বিভাগেই অধ্যাপক পদ শূন্য রয়েছে। এর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র একাধিকবার পাঠানো হয়। অধ্যাপক পদ শূন্য থাকায় কর্মরত সহযোগী অধ্যাপক অথবা সহকারী অধ্যাপককে চলতি দায়িত্ব দিয়ে অনেক বিভাগের বিভাগীয় প্রধান করা হয়।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit