শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয়

ময়মনসিংহ ভালুকায় ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত ১

লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

ময়মনসিংহ ভালুকায় ইজতেমা থেকে ফেরার পথে ট্রাক উল্টে নিহত ১ লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ ভালুকায় টঙ্গীর ইজতেমা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে নাইম আকন্দ (১৫) নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়। এই ঘটনায় আহত হয় আরও অন্তত ২০ জন। নিহত নাঈম গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে। সে ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থী।

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার দিকে উপজেলার সিডস্টোর ঢালিবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ভোরের আকাশকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে , ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে ফিরছিলেন।

রাত ১১টার পর ঢালিবাড়ী মোড় ইউটার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যান দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা অন্তত ২০ জন আহত হন ও নাইম আকন্দ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। ওসি আতাউর রহমান বলেন, গুরুতর আহত ১১ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit