শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস সন্তান নেওয়ার পরিকল্পনায় কি ব্যায়াম বন্ধ করতে হয়? ডাল খাওয়ার সঠিক নিয়ম, যে ভুলগুলো এড়িয়ে চলবেন হাড় মজবুত করতে সাহায্য করতে পারে লবঙ্গ, গবেষণায় মিলেছে সম্ভাব্য উপকারিতা একসঙ্গে পাঁচ সরকারি চাকরি করে বিপাকে ব্রিটিশ নাগরিক প্রতিমা বিসর্জনে দুর্ঘটনা মোকাবিলায় প্রস্তুত কোস্টগার্ডের ডুবুরি দল

২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ সূচি ও ভেন্যু ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : প্রথমবারের মতো বড় পরিসরে জমকালো আয়োজনের সঙ্গে তিনটি দেশে আয়োজিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আসর। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র একত্রে রয়েছে আয়োজক দেশ হিসেবে। সবচেয়ে বেশিসংখ্যক দল এবং ম্যাচের দেখা পাওয়া যাবে এই বিশ্বকাপে।

বাংলাদেশ সময় আজ (সোমবার মধ্যরাতে) আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালের সময়সহ পুরো টুর্নামেন্টের ভেন্যুর নাম প্রকাশ করেছে ফিফা। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ফিফা টিভি সরাসরি সম্প্রচারিত করেছে এই অনুষ্ঠান।

১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তিন দেশের মোট ১৬টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ভেন্যুগুলোর তালিকায় আছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, হিউস্টন, মায়ামি, নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো, আটালান্টা, বোস্টন, ফিলাডেলফিয়া, সিয়াটল। কানাডা থেকে বাছাই করা হয়েছে ভ্যানকুভার ও টরন্টো। মেক্সিকো থেকে নির্বাচিত হয়েছে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে শহরকে।

গত বিশ্বকাপে ৩২ দলের অংশগ্রহণে ম্যাচ সংখ্যা ছিল ৬৪টি। এবার ৪৮ দলের আসরে হবে মোট ১০৪টি ম্যাচ। স্বাগতিক দেশ কানাডা তাদের উদ্বোধনী ম্যাচ খেলবে টরেন্টোতে। আরেক আয়োজক যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ রাখা হয়েছে লস এঞ্জেলেসে। গ্রুপ পর্বের ১০ ম্যাচসহ ১৩টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কানাডার দুই শহর টরেন্টো ও ভ্যানকুবার। মেক্সিকোতেও হবে ১৩ ম্যাচ। মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনেটেরিতে হবে খেলা। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে টুর্নামেন্টের বাকি ৭৮টি ম্যাচ মাঠে গড়াবে।

এর আগে ১৯৯৪ বিশ্বকাপ আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। তবে সেই বিশ্বকাপের কোনো স্টেডিয়ামে হবে না আসন্ন বিশ্বকাপের কোনো ম্যাচ। ৮২ হাজার দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে এই প্রথম হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। বৃহৎ এই ভেন্যুতে ফাইনাল ছাড়াও আসন্ন আসরের মোট সাতটি ম্যাচ রয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit