শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

মিসরের কাছে ড্রোন বিক্রি করবে তুরস্ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিসরের কাছে নিজেদের জনপ্রিয় সামরিক ড্রোন বিক্রিতে সম্মত হয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রোববার (৪ ফেব্রুয়ারি) বলেছেন, এক দশকের বিচ্ছেদের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর মিসরে ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছে তুরস্ক।

আঙ্কারা ও কায়রো গত বছর রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নত হয়। সেই সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ হিসেবে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রথম মিসর সফরে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসির সঙ্গে বৈঠক করবেন তিনি।

এ সফর প্রসঙ্গে তুরস্কর বেসরকারি টেলিভিশন এ হাবের-এ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন,মিসরের প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য, শক্তি এবং নিরাপত্তাসহ দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি বলেন, ‘আমরা চাই মিসরকে আমাদের কিছু প্রযুক্তি সরবরাহ করতে। সেই লক্ষ্যে মিসরকে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) এবং অন্যান্য প্রযুক্তি সরবরাহ করার বিষয়ে আমাদের একটি চুক্তি রয়েছে।  

উল্লেখ্য, সিরিয়া, লিবিয়া, আজারবাইজান এবং ইউক্রেনের সংঘাতে তুর্কি ড্রোনের সফল ব্যবহার হয়েছে। যে কারণে তুর্কি ড্রোনের আন্তর্জাতিক চাহিদা বেড়েছে। এর আগে ইথিওপিয়া ও মরক্কোর কাছেও ড্রোন বিক্রি করেছে তুরস্ক। দেশ দুটির কাছে ‘যুদ্ধক্ষেত্রে কার্যকর’ হিসেবে খ্যাতি পাওয়া বায়রাক্তার টিবি২ ড্রোন রপ্তানি করেছে আঙ্কারা। নীল নদের ওপর একটি জলবিদ্যুৎ বাঁধের জন্য মিসরের সাথে হিমশীতল সম্পর্ক রয়েছে এমন ইথিওপিয়া তুর্কি ড্রোনের ক্রেতাদের মধ্যে রয়েছে।

তথ্যসূত্র: আরব নিউজ

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit