শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

জাকির হোসেন-শঙ্কর মহাদেবনের গ্র্যামি জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৯ Time View

বিনোদন ডেস্ক : এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডস ভারতীয়দের জন্য এনেছে দারুণ সুখবর। এ আর রহমানের পর এ দেশের মেইনস্ট্রিম দুজন মিউশিয়ান পেলেন গ্র্যামি।

৬৬তম গ্র্যামি পুরস্কারে বাজিমাত করেছেন ভারতীয় তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন ও সংগীতশিল্পী শঙ্কর মহাদেবন। চলতি বছর গ্র্যামিতে সেরা গ্লোবাল মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে তাদের ব্যান্ড শক্তির অ্যালবাম ‘দিস মোমেন্ট’।

আজ সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে গ্র্যামি বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘শক্তি’ ব্যান্ডের সদস্যরা


গ্র্যামির মঞ্চে শঙ্কর মহাদেবনের সঙ্গে ‘শক্তি’ ব্যান্ডের আরেক সদস্য গণেশ রাজগোপালানকে পুরস্কার গ্রহণ করেছেন। পুরস্কার গ্রহণের পর শঙ্কর মহাদেবন বলেন, ‘পুরস্কারটি আমি আমার স্ত্রীকে উৎসর্গ করছি।’

‘দিস মোমেন্ট’ অ্যালবামটি প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ৩০ জুন। অ্যালবামে আটটি গান রয়েছে। এর বাইরে ‘পশতু’ গানের সঙ্গে সেরা গ্লোবাল মিউজিক পরিবেশনার পুরস্কার পেয়েছেন জাকির হোসেন। এতে তার সঙ্গে রয়েছেন বেলা ফ্লেক ও এডগার মেয়ার। ভারতীয়দের মধ্যে বংশীবাদক রাকেশ চৌরাসিয়াও গ্র্যামি পুরস্কার পেয়েছেন।

জাকির হোসেন ও শঙ্কর মহাদেবন


এবারের আসরে ‘ফ্লাওয়ার্স’-এ জন্য রেকর্ড অব দ্য ইয়ারের পুরস্কার পেয়েছেন মাইলি সাইরাস। ‘মিডনাইট’ দিয়ে ‘অ্যালবাম অব দ্য ইয়ার’-এর পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit