শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

পাকিস্তানে পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলা, ১০ পুলিশ নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ায় ডেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা হয়েছে। রোববার দিবাগত রাতের এ ঘটনায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত ও ৬ জন আহত হয়েছেন। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ পুলিশকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে। পুলিশ বলেছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে তেহসিল ডারাবানে ভারি অস্ত্র নিয়ে পুলিশ স্টেশনে হামলা চালায় সন্ত্রাসীরা। তারা গ্রেনেড ও ভারি অস্ত্রে গুলি করতে করতে পুলিশ স্টেশন চারদিক থেকে ঘিরে ফেলে। পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। উভয় পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের পর সন্ত্রাসীরা রাতের আধারে পালিয়ে যায়। 

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ওই এলাকা ঘেরাও করে রেখেছে পুলিশ বাহিনী। পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের ধরতে বড় আকারে তল্লাশি অভিযান শুরু করেছে।   

বাড়তি শক্তি হিসেবে এতে যোগ দিয়েছে কুইক রেসপন্স বাহিনী।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit