শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপাড়া পাথর খনিতে দিন দিন বেড়েই চলেছে পাথরের মজুদ, কিছু দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে খনিটি ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশনটি সংস্কার না করায় নষ্ট হয়ে যাচ্ছে দিনাজপুরে পেট্রোল পাম্প গুলো তে দীর্ঘ লাইন সরবরাহ কম থাকার অভিযোগ  ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস এক দিনে দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বিভিন্ন ভবনে ক্ষয়ক্ষতি ও আগুন একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নোয়াখালীতে ছাদের পানির ট্যাংকে ডিজেল, ৭৫০ লিটার জব্দ

ইমরান খানের পর এবার কুরেশিকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের পর এবার তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। 

রবিবার নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়। 

আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দলীয় প্রতীক ‘ব্যাট’ ছাড়াই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছে পিটিআই নেতারা। নির্বাচনের মাত্র চারদিন আগে এ ঘোষণা দিল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের এ ঘোষণার ফলে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে অংশ নিতে পারবেন না কুরেশি। পাশাপাশি আরও পাঁচ বছর কোনও নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি।

ইসিপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা আইনের অধীনে প্রতিষ্ঠিত বিশেষ আদালত কুরেশিকে সাইফার মামলায় দোষী সাব্যস্ত করেছে। এজন্য তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং সংবিধানের ৬৩ এর ১ এর ‘এইচ’ অনুচ্ছেদের অধীনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

ইসিপি বিজ্ঞপ্তি অনুসারে, নির্বাচন আইন, ২০১৭ এর ধারা ২৩২ এর অধীনেও কুরেশিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। প্রবীণ এই পিটিআই নেতা এনএ-২১৪ (থারপারকার) সিন্ধু থেকে তার মনোনয়নপত্র জমা দিয়ে জাতীয় পরিষদের আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

গত ৩০ জানুয়ারি রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের সাইফার মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায় দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুরেশির বিরুদ্ধে। পাশাপাশি ইমরান খানকে দেওয়া হয়েছিল ১০ বছরের নিষেধাজ্ঞা। এবার কুরেশি পেলেন পাঁচ বছরের নিষেধাজ্ঞা। সূত্র: জিও টিভি

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit