শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মযমনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১।

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ ।
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১১ জনকে গ্রেফতার করা হয়।

এর মাঝে এসআই রুবেল মিয়া, ১নং ফাড়ি সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আকুয়া ডন মোড় এলাকা থেকে ডাকাতির চেস্টা মামলার আসামী কাজল, এসআই তানভীর আহমেদ ছিদ্দীকী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজার থেকে অন্যান্য মামলার আসামী মোঃ জামান, মোঃ রিপন, মোঃ হাসান, মোঃ হাবিব, মোঃ ফরহাদকে গ্রেফতার করে। এসআই আল মামুন সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম মোড় থেকে অন্যান্য মামলার আসামী দেলোয়ার, এএসআই আনোয়ার হোসেন, ১নং ফাড়ি, সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে পাটগুদাম রেলীর মোড় থেকে অন্যান্য মামলার আসামী মোঃ আজিম মিয়াকে গ্রেফতার করে।

এছাড়া এএসআই হযরত আলী, এএসআই ফরহাদ উদ্দিন, এসআই কামাল হোসেন পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানা ভুক্ত সহ তিন পলাতক আসামি গ্রেফতার করে। সাজাপ্রাপ্তরা হলো, মোঃ আশরাফুল আলম ও মিসেস এস এম বিথী এবং পরোয়ানাভুক্ত হলো, সমীর রঞ্জন দাস।রোজ শনিবার ৪ জানুয়ারি তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ পরিদর্শক আনোযার হোসেন বক্তব্যে বলেন অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit