মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

ঢাবি কে মিনিবাস উপহার দিলো উত্তরা ব্যাংক

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ব্যবহারের জন্য উত্তরা ব্যাংক লিমিটেড বিশ্ববিদ্যালয়কে ১টি মিনিবাস উপহার দিয়েছে। আজ ০৪ ফেব্রুয়ারি (২০২৪) রবিবার উত্তরা ব্যাংকের চেয়ারম্যান জনাব আজহারুল ইসলাম বাসটির চাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল-এর কাছে হস্তান্তর করেন।এ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে তাঁর অফিস সংলগ্ন লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তরা ব্যাংকের চেয়ারম্যান আজহারুল ইসলাম, বিশ্ববিদ্যালয়েরপ্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইতুল ইসলাম, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং উত্তরা ব্যাংকের নির্বাহী পরিচালক মো. রবিউল হোসেন ।ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ব্যবহারের জন্য ১টি বাস প্রদান করায় উত্তরা ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, উত্তরা ব্যাংকসহ অন্যান্য ব্যাংক ও প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবসময় সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিবে বলে আমরা প্রত্যাশা করি । আমরা সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিশেষ করে অ্যালামনাইদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করে এবং সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যায়ের শিক্ষা ও গবেষণার উন্নয়ন ও অগ্রগতিতে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করব।উত্তরা ব্যাংকের চেয়ারম্যান জনাব আজহারুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে উত্তরা ব্যাংক সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি উল্লেখ করেন।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit