রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শেরপুরে অবৈধভাবে ধান চাউল মজুদ করায় জরিমানা ও গুদাম সিলগালা

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৩ Time View

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অবৈধভাবে ধান চাল মজুদ করায় ২টি চাল কাল মালিক কে অর্থদন্ড ও গুদমা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায় লাইসেন্স না থাকায় বেশি সময় ধরে ধান ও চাউল অবৈধভাবে মজুদ করার অভিযোগে শেরপুরে ২টি চাউল কল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার শাহা বন্দেগী ইউনিয়নের ফজলুরমোর ও সাধুবাড়ি এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম। এসময় ওই এলাকার লাইসেন্স বিহীন লাকী সেমি অটো রাইস মিলের গুদামে ২৮ টন চাউল ও ৩৫ টন ধান রাখায়, ২০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে এবং পাশ্ববর্তী সাধুবাড়ি এলাকায় আলম বাছাই মিলের লাইসেন্স না থাকায় নিজেও পাইকারদের চাউল মজুদ রাখায় প্রতিষ্ঠানের মালিক কে ৩০ হাজার টাকা জরিমানা করেন কর্তৃপক্ষ।ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ভূমি ও ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম বলেন, লাইসেন্স না থাকায় “লাকী সেমি অটো রাইস” মিলের গুদাম সিলগালাসহ ২০ হাজার টাকা জরিমানা করা হয় । অপরদিকে আলম বাছাই মিলের লাইসেন্স না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স নিয়ে পরবর্তীতে কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে।অভিযানে জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফদ্দিন, শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনি কাইয়ুম, খাদ্য পরিদর্শক তৌফিকুর রহমান, ফরিদুল ইসলাম রাকিবুল হোসেন, শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক আল আমিন হোসেন খাদ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit