রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

প্রবাসীদের উপর মিথ্যা মামলার প্রতিবাদে সালুটিকরে মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার লামাপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী কর্তৃক প্রবাসিসহ এলাকাবাসীকে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় উপজেলার ৭নং নন্দীরগাঁও ৪নং ওয়ার্ডের লামাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “দীর্ঘ দিন যাবত লামাপাড়া এলাকায় মাদক ক্রয় বিক্রয়, সেবন চলছে। বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী মাদকসেবিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে। এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী ছিদ্দেক আলীসহ সংশ্লিষ্টদের বিভিন্ন সময়ে মাদকসহ গ্রেফতার ও থানায় মামলা দায়ের করা হয়েছে। ছিদ্দেক আলী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে ও মামলা দায়ের করে। ইতিমধ্যে গোয়াইনঘাটসহ সিলেটের বিভিন্ন থানায় ছিদ্দেক আলীর বিরুদ্ধে মাদকের ৪টি মামলা চলমান রযেছে। মামলাগুলো হলো -১। জালালাবাদ থানার এফ আই আর নং ১৩/৮৬ তারিখ ২০ এপ্রিল, ২০১৯, ২।

এয়ারপোর্ট থানার এফ আই আর নং ২৭/২৫২ তারিখ ২৪ সেপ্টেম্বর, ২০১৯, ৩/ গোয়াইনঘাট থানার এফ আই আর নং ১৯/১৮৭ তারিখ ২০ জুলাই, ২০২০/৪। গোয়াইনঘাট থানার এফ আই আর নং ১৩/১৩ তারিখ ০৯ জুলাই, ২০২১ উল্লেখযোগ্য। বিগত ২৭ ডিসেম্বর ২০২৩ইং তারিখ রাতের অন্ধকারে মাদক ব্যবসায়ী ছিদ্দেক আলী কে বা কারা মারপিট করে ফেলে যায়।

এই অবস্থায় ছিদ্দেক আলী গোয়াইনঘাট উপজেলার সালুটিকরের লামাপাড়া নিজ গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসি গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের লামাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে শহিদ আহমদ, নুর মিয়ার ছেলে লোকেছ মিয়া, শফিক মিয়ার ছেলে আলী আহমদ, তুতা মিয়ার ছেলে নাছির মিয়া, আব্দুল লতিব মিয়ার ছেলে ছবির মিয়ার নামে গোয়াইনঘাট থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সাথে সাথে যুব সমাজ রক্ষার্থে লামাপাড়া এলাকায় মাদক ব্যবসা বন্ধ ও ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করছি।”

মানববন্ধনে ৪নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট মুরব্বি আবুল মিয়া’র সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবী হেলাল মিয়া’র পরিচালনায় বক্তব্য রাখেন লামাপাড়া গ্রামের গোয়াইনঘাট উপজেলার ছাত্রলীগের সহ সভাপতি তমিজুর রহমান, বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার লুৎফুর রহমান, মনির মিয়া, জলাল মিয়া, মনির মিয়া, আঙ্গুর মিয়া, দৌলত মিয়া, হাকিম মিয়া, কাদির মিয়া, পারভেজ আহম্মদ। এ সময় লামাপাড়া গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ, যুব ও ছাত্রসমাজসহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit