বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। তার এই আগ্রহের প্রেক্ষিতে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‌‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন। আসিফ লিখেছেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমান ও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’পোস্টে ঢাকার উদ্ধৃতি দিয়ে আসিফ লিখেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’

এর আগে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান। ভারত থেকে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit