বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দৌলতপুর প্রেসক্লাব সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

দৌলতপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি প্রবীণ সাংবাদিক এম মামুন রেজার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক মোশারফ হোসেন খান, সাংবাদিক শরীফুল ইসলাম, মাহফুজুল আলম, সফিউল ইসলাম হানিফ, আতিয়ার রহমান, সাইদুর রহমান, সাইদুল আনাম, মানজারুল ইসলাম খোকন, আশরাফুল ইসলাম, রনি আহমেদ, এস এম জাহিদ হোসেন, শহিদুল ইসলাম সোহাগ, নাজমুল ইসলাম ও ফটো সাংবাদিক সেতু আহমেদ।

সভায় দৌলতপুর প্রেসক্লাবের প্রয়াত সভাপতি এ্যাড. এমজি মাহমুদ মন্টুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও প্রস্তাব গ্রহণ করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ১৭ফেব্রুয়ারি দৌলতপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও দৌলতপুর প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও যথাযোগ্য মর্যাদায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit