সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

যে যতই গালি দিক জিএম কাদের এখন বিরোধী দলের নেতা: চুন্নু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এখন বিরোধী দলীয় নেতা। 

শনিবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পারপাস সাফ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।

মুজিবুল হক চুন্নু বলেন, এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit