বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী তিনটি নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি

জমে উঠেনি ছুটির দিনের প্রত্যাশিত বইমেলা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হওয়া অমর একুশে বইমেলার আজ দ্বিতীয় দিন। শুক্রবার ছুটির দিনে অফিস না থাকায় বেশি পাঠকদের সমাগম হওয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর পর্যন্ত পর্যাপ্ত পাঠকদের দেখা না গেলেও বিকেল থেকেই ভিড় বাড়তে থাকে মেলায়। সন্ধ্যায় বইপ্রেমীদের ভিড়ে সরগরম হয়ে ওঠে পুরো বইমেলা এলাকা। তবে মেলা উদ্বোধন হলেও সব স্টল তৈরির কাজ শেষ হয় নি।ফলে হতাশ পাঠক -প্রকাশকরা!

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যাপ্ত পাঠকদের সমাগম হয় নি। বিকেলে দর্শনার্থীদের ভিড় ক্রমেই বাড়ছে। সন্ধ্যায় পাঠকদের সমাগম যথেষ্ট ছিল।অনেকে বই কিনছেন, কেউ আবার স্টল ঘুরে ঘুরে দেখছেন। তবে মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি। কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থী দুই-তিনজন একসঙ্গে আবার অনেকে বন্ধুদের নিয়ে দলবেঁধে মেলায় এসেছেন।বইমেলার সব স্টল তৈরির কাজ শেষ হয় নি। বলা যায়,১০-১৫% প্রস্তুতি এখনো বাকি।।ফলে কিছুটা হতাশ পাঠক এবং দর্শকরা।নাদিম খাঁন নিলয় নামে  এক বিক্রয় কর্মী জানান, “গতকালের চেয়ে আজকে বই বিক্রি ভালো হয়েছে। কিন্তু ছুটির দিন হিসেবে কাঙ্ক্ষিত বিক্রি হয় নি। বইমেলার প্রস্তুতি শেষ না হওয়ায় পাঠকদের সমাগম কম”।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit