মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম

বান্ধবীকে কোটি টাকার উপহার দিলেন রোনালদো

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : বান্ধবী জর্জিনা রদ্রিগেজের ৩০তম জন্মদিনে ডায়মন্ডখচিত একটি ঘড়ি উপহার দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

দীর্ঘ সময়ের এই সহযাত্রীর বিশেষ দিনটাকে রাঙিয়ে তুলতেই কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র দাবি জর্জিনাকে উপহার হিসেবে দেওয়া সেই ঘড়ির দাম ১ লাখ ইউরো তথা ১ কোটি ১৯ লাখ টাকা। 

গত ২৭ জানুয়ারি নতুন বছরে পা দিয়েছেন জর্জিনা। নিজের বিশেষ এ সময়টা মালদ্বীপে কাটাচ্ছেন রোনালদোর বান্ধবী জর্জিনা। সেখানে তার পাশে নেই রোনালদো। ভিডিও কলে জর্জিনাকে শুভেচ্ছা জানান সৌদি আরবের ক্লাব আল নাসরের তারকা। 

মালদ্বীপে ঘুরে বেড়ানো ও প্রিয়জনের শুভেচ্ছার মুহূর্তগুলো শেয়ার দিয়ে জর্জিনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন- ‘আমি ধন্য, ৩০তম বর্ষে খুশি।’

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit