মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম

আইনশৃঙ্খলা বাহিনী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে : রিজভী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কর্তৃত্ববাবাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন রিজভী।

বিবৃতিতে রিজভী বলেন, নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন ও ছেলে ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রনির বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ হামলা চালিয়েছে। এ সময় বাড়ির লোকজনদের সঙ্গে অশালীন আচরণ ও নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাট করেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

রিজভী বলেন, ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী সরকারের ছত্রছায়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকাণ্ডে চালাতে বেপরোয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কর্তৃত্ববাবাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে। গত দেড় দশক ধরে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সঙ্গে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে অবৈধ আওয়ামী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না। কারণ জনগণ এখন আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারীদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit