মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : ময়মনসিংহে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি আনন্দমোহন কলেজ কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী কেন্দ্র দুটির পরীক্ষাকালীন বিভিন্ন কক্ষে প্রবেশ করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মাহফুজুল আলম মাসুমসহ প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ এর দ্বিতীয় ধাপে ময়মনসিংহ, রাজশাহী ও খুলনা বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগের ১৬৩ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৭২৫ জন, যার মধ্যে পুরুষ ৪৮ হাজার ২৫০ জন এবং নারী ৫৪ হাজার ৪৭৫ জন।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit