রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

কেশবপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্সের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : কেশবপুরের ত্রিমোহিনী ইউনিটের আয়োজনে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

ত্রিমোহিনী ইউনিট ম্যানেজার সাবেক পৌর কাউন্সিলর জামাল উদ্দীন সরদারের সভাপতিত্বে ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেল্টা লাইফ ইনসিওরেন্সের কোম্পানী লিমিটেডের গণ গ্রামীণ বীমা ডিভিশনের বৃহত্তর যশোর অঞ্চলের অপারেশন ম্যানেজার সুশীল কুমার বাড়ই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইনসিওরেন্সের যশোর অঞ্চলের নির্বাহী কর্মকর্তা শাহাজাহান কবির ও চিনেটোলা ইউনিট ম্যানেজার রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক তহমিনা খাতুন, সাংবাদিক শংকর দাস, ত্রিমোহিনী ইউনিটের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম, বীমা গ্রাহক আব্দুল হালিম, উন্নয়নকর্মী আরিফা সুলতানা, বিলকিস বেগম, শামীমা সুলতানা, ম্যানোকা প্রশারি প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit