বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

স্পট মার্কেট থেকে ৪২৯ কোটি টাকার এলএনজি কেনা হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : দেশে গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ৪২৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ থেকে এ এলএনজি কেনা হবে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বুধবারের (৩১ জানুয়ারি) সভায় এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের কাছে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন।

তিনি আরও জানান, সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ থেকে এই এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় হবে ৪২৯ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ (ব্রিটিশ থার্মাল ইউনিট) এর দাম পড়ছে ৯ দশমিক ৯৩ মার্কিন ডলার।

এর আগে, গত ২৩ জানুয়ারি সুইজারল্যান্ড-ভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে খরচ ধরা হয় ৪৭০ কোটি ৪৮ লাখ টাকা।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit