বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
পুরুষদের তুলনায় নারীরা কেন বেশি ব্যথা অনুভব করেন, জানাল গবেষণা যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষায় বেরিয়ে এলো প্রশ্নফাঁসের চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার ৫ আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে : আইনমন্ত্রী ক্রিকেটারদের লাগেজ চুরির পর উদ্ধার অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়াল এনবিআর বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী ২০ অক্টোবর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতানোর অভিযোগে গ্রেফতার ২ নিশাঙ্কা-আসালাঙ্কাকে ছাড়াই ত্রিদেশীয় সিরিজে শ্রীলংকা কনট প্লেসে বিক্ষোভ করতে পারবেন অভিজিৎ: দিল্লি হাইকোর্ট

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সফল সাইবার হামলার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাইবার হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। রয়টার্সকে কিয়েভ জানিয়েছে, তাদের এ সফল হামলায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবহৃত সার্ভার অকেজো হয়ে পড়ে।

ইউক্রেন জানিয়েছে, ওই হামলার পরে সাময়িকভাবে সামরিক ইউনিটগুলোর সঙ্গে মস্কোর যোগাযোগ ব্যাহত হয়। 
ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সাইবার হামলার ফলে রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য বিনিময় বন্ধ হয়ে যায়।’

ওই বিবৃতিতে আরও বলা হয়, সাইবার হামলাটি কার্যকর ছিল। যদিও ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি। রাশিয়ার কর্মকর্তারা ইউক্রেনের হ্যাকিংয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

তবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে যে, একটি প্রযুক্তিগত সমস্যার কারণে মঙ্গলবার দেশের বেশ কয়েকটি ইন্টারনেট সাইট বন্ধ হয়ে যায়। যদিও এক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়নি। রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, ‘সমস্যাটি ডোমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশনের’ সঙ্গে যুক্ত ছিল এবং মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই সমস্যাটির সমাধানও করা হয়।’

 

 

কিউএনবি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit