শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস গাজার অর্ধেকের বেশি ভবন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে ১১৭ দিনে পৌঁছেছে ইহুদিবাদীদের এই নৃশংস আগ্রাসন।

দীর্ঘ চার মাসের এই যুদ্ধে ইতোমধ্যে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৭৫২ জনে। এর অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় আহত হয়েছে আরও ৬৫ হাজার ৬৩৬ ফিলিস্তিনি।

এদিকে, ইসরায়েলের অবিরাম বোমার আঘাতে ঘরবাড়ি হারিয়ে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে গাজার বাসিন্দারা। দীর্ঘ চার মাসের ইসরায়েলি বাহিনীর আকাশ ও স্থল হামলায় উপত্যকাটির অর্ধেকেরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৭ লাখ মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর থেকে গাজায় আইডিএফ-এর গোলা বর্ষণ আরও জোরদার করা হয়। তাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ এবং মধ্য গাজার বসত বাড়িসহ হাসপাতাল, স্কুল এবং বিভিন্ন রেস্তোরাঁ। সংঘাত শুরুর পর থেকে গাজাবাসীকে নিরাপত্তার জন্য দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলি বাহিনী। তবে গাজার দক্ষিণে আশ্রয় নিয়েও নিস্তার পায়নি উপত্যকাটির বেসামরিক বাসিন্দারা। তাদের ঘরবাড়িসহ আশ্রয়কেন্দ্রগুলোতে হামলা আরও তীব্র করেছে আইডিএফ।

গণমাধ্যমটি স্যাটেলাইট থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে জানিয়েছে, ইসরায়েলি বোমায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার প্রায় এক লাখ ৭৫ হাজার স্থাপনা, যা পুরো গাজার ৫০ থেকে ৬১ শতাংশ।

নিউইয়র্ক সিটি বিশ্ববিদ্যালয়ের কোরি শের এবং ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয়ের জ্যামন ভ্যান ডেন হোয়েক এই তথ্য বিশ্লেষণি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, গাজার স্থাপনাগুলোর উচ্চতা বা কাঠামোর আকস্মিক পরিবর্তন স্থাপনাগুলোর ধ্বংস হওয়ার তথ্য দিচ্ছে।

জাতিসংঘের তথ্যমতে, গাজার প্রায় ৮০ শতাংশ মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে ইসরায়েল। যাদের প্রায় অর্ধেক বাসিন্দা আটকা পড়েছে দক্ষিণ গাজায়। হামাস নিধনের নামে বেসামরিকদের উপর ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। তেল আবিবের লাগাতার বোমা বর্ষণে ধ্বংস হয়েছে বসতি-স্থাপনা, শপিংমল, শিক্ষাকেন্দ্র, হাসপাতালসহ আবাদি জমিও।

উপত্যকাটির দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের অন্তত ৩৮ হাজার বা ৪৬ শতাংশ স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে ইসরায়েল। গত কয়েক দিনে এই শহরের অন্তত দেড় হাজার ভবনকে লক্ষ্য করে বোমা বর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/৩১ জানুয়ারী ২০২৪/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit