বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বই মেলায় আসছে আলোচিত ডা.সাবরিনা’র ‘বন্দিনী’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৬২৩ Time View

ডেস্কনিউজঃ আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত ডা.সাবরিনা হুসেন মিস্টি’র প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বন্দিনী’ আসছে এবারের বাংলা একাডেমির বইমেলায়। তিন বছর বন্দিনী জীবনের কথা নিয়ে ডা.সাবরিনার এই গ্রন্থটি সোশ্যাল মিডিয়া সহ নিউজ মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। করোনাকালীন সময়ে সারাদেশ সহ প্রবাসে ডা.সাবরিনা ও শাহেদ নেতিবাচক অর্থে পরিচিতি লাভ করে। করোনাকালীন সময়ে ডাঃ সাবরিনা ও শাহেদ দীর্ঘদিন ছিলেন টক অব দ্য কান্ট্রি।

ডা.সাবরিনা সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মেধাবী ছাত্রী ছিলেন এবং পরবর্তীতে বিসিএস স্বাস্থ্যের মাধ্যমে নিয়োগকৃত একজন সরকারি ডাক্তার। কার্ডিয়াক সার্জন হিসাবে কর্মরত ছিলেন। এমতাবস্থায় তার জীবনে নেমে আসা বিপর্যয় সম্পর্কে কুইকনিউজবিডি.কমকে একদম খোলামেলা কথা বলেন ‘বন্দিনী’ গ্রন্থের লেখিকা লাস্যময়ী ডা.সাবরিনা। তিনি বলেন, আমার এই বিপর্যয়ে, তিন বছরের জেল জীবনে আমি সব হারিয়েছি, সব সব হারিয়েছি। আমার স্বামী আমার কাছে মৃত এখন। তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান জেকেজি’র বিধিবহির্ভুত ভাবে কথিত চেয়ারম্যান হিসাবে প্রদর্শনের পরিনাম আমি ভোগ করছি।

ডা.সাবরিনা আরও বলেন, আমি ভাল না মন্দ, দোষী না নির্দোষ এটা আদালতের চূড়ান্ত রায়ে নির্ধারিত হবে। জেল জীবনের লেখা ‘বন্দিনী’ আমি আমার সাফাই গাওয়ার প্লাটফর্ম বানাইনি। নারীদের বন্দী দশার এক জলজ্যান্ত উপাখ্যান ‘বন্দিনী’। যে কোন পাঠক শ্রেণীর কাছে আমার প্রথম প্রকাশ ‘বন্দিনী’ সমাদৃত হবে বলে প্রত্যাশা করছি।

‘বন্দিনী’র সাফল্য কামনা করে তিনি সকলের কাছে দোয়া, আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করেছেন।

লেখিকার গ্রন্থ স্বত্বে আহমেদ পাবলিশিং হাউজ থেকে প্রকাশিত ‘বন্দিনী’র প্রচ্ছদ মূল্য ৩৫০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫৪১,৫৪২,৫৪৩,৫৪৪ নং স্টল সমূহে ২৫% কমিশনে গ্রন্থটি পাওয়া যাবে।

কিউএনবি /নাহিদা /৩০.০১.২০২৪ খ্রিস্টাব্দ। সন্ধ্যা ৫.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit