শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের

ঢাকার ব্যাটিংকে ‘লজ্জাজনক ব্যাপার’ বলছেন মোসাদ্দেক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : নিজের ও দলের পারফরম্যান্সে তিনি কতটা অসন্তুষ্ট, দেখা মিললো তার ছাপ। চার ম্যাচে কেবল এক ম্যাচে জয় পেয়েছে তার দল দুর্দান্ত ঢাকা। সবশেষ হারটি এসেছে খুলনা টাইগার্সের বিপক্ষে। অথচ নয় ওভারে ৭৫ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল তারা। কিন্তু এরপরই ২৯ রানের ভেতর ৯ উইকেট হারিয়ে ফেলে ঢাকা। ১৩০ রানের বেশি করতে পারেনি ২০ ওভার খেলে। এমন ব্যাটিংয়ের কোনো ব্যাখ্যা ছিল না ঢাকার অধিনায়ক মোসাদ্দেকের কাছেও।  

তিনি বলেন, ‘আসলে এটার কোনো ব্যাখ্যা নেই আমার কাছে মনে হয়। লজ্জাজনক ব্যাপার আমাদের জন্য। এমন একটা শুরুর পর আমরা সবাই ভাবছিলাম ১৮০-৯০ রানের মতো হবে। সে জায়গা থেকে ৫০ রানের ভেতর অলআউট হয়ে যাওয়া আসলেই খুব হতাশাজনক ব্যাপার। ’‘শুধু মিডল অর্ডার না। আপনি দেখেন যে ওপেনারের পর থেকে ওয়ান ডাউন থেকে শুরু হয়ে আমরা যারা ব্যাট করছি আমিসহ, এত বাজেভাবে সময় যাচ্ছে এটা ব্যাখ্যা করার মতো কিছু নাই। অবশ্যই সবাই চেষ্টা করছে। আশা করছি, হয়তো সামনের ম্যাচগুলোতে ভালো হবে। ’

খুলনার বিপক্ষে ঢাকার হারটি ছিল ১০ উইকেটে। এর আগে রংপুর রাইডার্সের কাছেও ৭৯ রানে হারে তারা। প্লে অফ খেলার পথ ক্রমেই কঠিন হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির জন্য। ধীরে ধীরে দলের ভেতরেও হতাশা ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন মোসাদ্দেক।  তিনি বলেন, ‘একটু তো হতাশাজনক অবশ্যই। বিশেষ করে যদি আজকের ম্যাচের কথা বলি, এত ভালো একটা শুরু পাওয়ার পর  এভাবে অলআউট হয়ে যাওয়া…। এখানে বোলারদেরও কিছু করার থাকে না। ’

‘এত ভালো উইকেট, বলও খুব বেশি কিছু হচ্ছিল না। সহজ ছিল ব্যাটিং করা। এরকম সহজ পরিস্থিতিতে আমরা ব্যাট করতে পারিনি। অবশ্যই এটা হতাশাজনক ব্যাপার। এখন পর্যন্ত আশা করা যায় আটটা ম্যাচ বাকি আছে, এখান থেকে বাউন্স ব্যাক করবো। ’

আগামী ২ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ঢাকা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit